Tuesday, February 17, 2026
Homeক্রিকেটতাসকিনের রেকর্ড ছাপিয়ে ঢাকার চ্যালেঞ্জিং সংগ্রহ

তাসকিনের রেকর্ড ছাপিয়ে ঢাকার চ্যালেঞ্জিং সংগ্রহ

আলোর যুগ স্পোর্টসঃ হিমেল বাতাস আর কুয়াশায় ঢাকা দিনেই মিরপুরে চলছে বিপিএল। নতুন বছরের প্রথম ম্যাচে মুখোমুখি ঢাকা ক্যাপিটলাস ও দুর্বার রাজশাহী।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে ঢাকা ক্যাপিটালস।

ঢাকার হয়ে প্রথম ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি লিটন কুমার দাস। দুর্বার রাজশাহীর বিপক্ষেও হাসেনি এলকেডির ব্যাট। ৫ বল খেললেও খুলতে পারেননি রানের খাতা। আরেক ওপেনার তানজিদ তামিমও হয়েছেন ব্যর্থ। ১০ বলে ৯ রান করে ফিরেছেন তিনি।

তবে ঢাকার হাল ধরেন স্কিনাজি ও দীপু। দুজনেই শুরুতে দেখেশুনে খেলেছেন। প্রথমে সময় নিয়েছেন, এরপর নিজেদের স্বাভাবিক খেলাটা খেলেছেন তারা। ২৯ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৬ রান করে ফিরেছেন স্কিনাজি। একাদশে সুযোগ পেয়েই ফিফটি তুলে নিয়েছেন দীপু। ৪১ বলে ৫০ রানের ইনিংস খেলেছেন তিনি।

অধিনায়ক পেরেরা খেলেছেন ৯ বলে ২১ রানের ক্যামিও। ১৩ বলে ২৪ রানের ইনিংস খেলেছেন শুভাম রানজানে। এছাড়াও ৯ বলে ১৩ রানের ইনিংস খেলেছেন আলাউদ্দিন বাবু।

দুর্বার রাজশাহীর হয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। বিপিএলের ইতিহাসে এটিই সেরা বোলিং ফিগার। এছাড়াও একটি করে উইকেট নিয়েছেন মোহর শেখ ও হাসান মুরাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments