Sunday, April 5, 2026
Homeক্রিকেটআইপিএলের মধ্যেই দেশে ফিরলেন কামিন্স

আইপিএলের মধ্যেই দেশে ফিরলেন কামিন্স

আলোর যুগ স্পোর্টসঃ দীর্ঘদিন ধরে পিঠের চোটে ভুগছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এতে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ।অংশ নিতে পারেন নি। আইপিএলেও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠে নামতে পারেন নি কামিন্স।

এমন পরিস্থিতিতে চোটের চূড়ান্ত স্ক্যান করানোর জন্য দেশে ফিরে গেছেন তিনি। ইএসপিএনক্রিকইনফোর একটি প্রতিবেদন অনুসারে, এই স্ক্যানটি পূর্বনির্ধারিত ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, কামিন্স দলে পুনরায় যোগ দেবেন নাকি আইপিএল থেকে সরে দাঁড়াবেন। সবকিছু ঠিক থাকলে তিনি ১৭ এপ্রিল দলে যোগ দিতে পারেন।

নির্ধারিত সময়সূচী অনুযায়ী দলে যোগ দিলেও আগামীকাল রবিবার (৫ এপ্রিল) লখনউ সুপার জায়ান্টস, ১১ এপ্রিল পাঞ্জাব কিংস, এবং ১৩ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামতে পারবেন না। ১৮ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলার কথা রয়েছে। এর আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেছিলেন, সবকিছু ঠিক থাকলে তিনি আইপিএলের দ্বিতীয়ার্ধে খেলার জন্য ফিট থাকবেন।

তিনি বলেন, আমি ধীরে ধীরে পিঠের চোট থেকে সেরে উঠছি, এখন ভালো আছি। আমি নেটে বোলিং শুরু করেছি। আইপিএলেল শুরুতে খেলতে পারব না, তবে মাঠে ফিরতে খুব বেশি দেরি হবে না। এদিকে কামিন্সের অনুপস্থিতিতে সানরাইজার্স হায়দ্রাবাদের নেতৃত্ব দিচ্ছেন ইশান কিষাণ। তারা নিজেদের প্রথম ম্যাচে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলুরের বিপক্ষে ছয় উইকেটে এবং তৃতীয় ম্যাচে কলকাতার বিপক্ষে ৬৫ রানে জয়লাভ করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments