Wednesday, April 1, 2026
Homeআন্তর্জাতিকইরানের সঙ্গে বার্তার আদান-প্রদান চলছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরানের সঙ্গে বার্তার আদান-প্রদান চলছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আলোর যুগ প্রতিনিধিঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের সঙ্গে বর্তমানে বার্তার আদান-প্রদান চলছে এবং ভবিষ্যতে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে সরাসরি বৈঠকের সম্ভাবনা রয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ওয়াশিংটন আলোচনার বিষয়ে সব সময় ইতিবাচক এবং বর্তমানে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।

তবে তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের কোনো ধরনের ‘ভুয়া আলোচনা’ বা কালক্ষেপণের কৌশল সফল হতে দেবেন না। কেবল সময়ক্ষেপণ করার জন্য আলোচনার টেবিলে বসার সুযোগ তেহরানকে দেওয়া হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সূত্রমতে জানা গেছে, ট্রাম্প প্রশাসন বর্তমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে পরোক্ষভাবে বার্তার আদান-প্রদান করছে। বিশেষ করে স্পিকার গালিবাফকে মার্কিন কর্মকর্তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করছেন, কারণ ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ওপর তার বিশেষ প্রভাব রয়েছে বলে মনে করা হয়।

তবে এই আলোচনার খবরের মধ্যেই কিছুটা ভিন্ন সুর শোনা গেছে তেহরানের পক্ষ থেকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তারা নিয়মিত বার্তা পেলেও এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনায় লিপ্ত নয় ইরান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments