
হে-নারী
তুমি কখনও গগনচুম্বী চাঁদের মা বুড়ী!
তুমি বাবা মায়ের শেষ সম্বল দু’নয়ন জুড়ী!
নারী _ _
তুমি মাতৃস্নেহের শান্ত পরশ!
তুমি আলোড়িত সন্তানের জ্বালাময়ী জন্ম জঠর!
নারী _ _
তুমি ছেলে বেলার প্রথম রাঙ্গা প্রেমের শশী!
তুমি ধরা বনে প্রেমের বানে-বিধাও
ভালবাসার প্রেম বাসুড়ী!
হে-নারী _ _
তুমি সন্তান ছিন্ন নিপিড়ীত একাকীত্বের বন্ধন!
তুমি সীমাহীন সিক্ত অসাড় ক্লান্ত দেহে
বিশ্বস্ত ভালবাসার রন্ধন!
নারী _ _
তুমি মায়া-তুমি মহামায়া!
তুমি মায়াবী রুপে ধরো হাল-উরাও পাল!
তুমি শান্তির বার্তা বেশে-রক্ষা করো সকল ধর্মের ধর্মকল!
নারী _ _
তুমি সৃষ্টির সেরা রুপ-তুমি মানব জন্মে-জন্ম নেওয়া সুখরিত শুক’রঞ্জন ধুপ!
নারী _ _
তুমি কত শত বাহু বন্ধনে আবদ্ধ পরম তৃপ্তির তীর্থ দীপ্ত রজনীর রাজহংসী!
হে-নারী _ _
তুমি ক্রুদ্ধ-তুমি রুষ্ট!
তোমার মাঝে জেগে ওঠে হিংস্র মহা’সমুদ্র!
তোমার কিঞ্চিৎ ভালবাসার মিথ্যা ফনায়
স্তব্ধ হয়ে-সোনার মানুষ-অমানুষের গর্ভে বীজ বাষ্প ছড়ায়!
নারী _ _
তুমি জন্ম-তুমি জন্ম জন্মান্তরের মহাকাল!
তুমি প্রসব যন্ত্রনায় মোড়া-নব শিশুর শিতল পরশ বুলা ওষ্ঠ গালে আবেগি শান্তির ছোঁয়া!
নারী _ _
তুমি মহা’বিস্ময়-তুমি জন্ম রবের অনুরব!
তুমি চির যৌবনা……….!!
তুমি যৌবন হারানো মাতৃ রুপের
শেষ অনুভব!
হে-নারী _ _
তুমি থাকো নানা রুপে নানা রঙ্গে!
একই অঙ্গে নানা ঢংঙ্গে!
নারী _ _
তুমি পাষান-তুমি বিতাড়ীত-তুমি কোমল!
তুমি ছিন্ন মস্তক মুন্ডিত মহাকালি!
তুমি রক্তচক্ষু দাবা নলে অগ্নিশিখার
..আগ্নেয়গিরি!
নারী _ _
তুমি মাতৃস্নেহের কোমল জঠরাগ্নি সর্বনাশা!
তুমি আশ্রিত পুজিত লালিত মায়া ধরা হিংস্র জাদুমূর্তি!
হে-নারী _ _
তুমি প্রভাত ফেরী!
তুমি কখনো-ছোট্ট খুকির কোলে
পরম মমতায়-বাবার মাথা আগলে রাখা
দুর্ভেধ্য সোনামুখী ভালবাসার পানকৌড়ি!
নারী _ _
তুমি লোভী-তুমি অস্থির-তুমি যান্ত্রিক!
তুমি কুটনি-তুমি সর্বগ্রাসী-তুমি ধ্বংস’নিশি!
তুমি প্রলয়!
তুমি নৃত্যরত সর্বগ্রাসী ভালোবাসি!
তুমি প্রেম!
তুমি প্রেম পিন্ডের অভিশপ্ত রক্তভাসা
ভূ’কম্পন!
নারী _ _
তুমি নিকুশ কালো আধার!
তুমি মহা জাগতিক!
তুমি অজানা অচেনা প্রশ্নের উত্তর না পাওয়া অতৃপ্ত আত্মার মহাকাশ তিথীর!
হে-নারী _ _
তুমি ব্ল্যাকহোল-তুমি কৃষ্ণ বিবর গভীর!
তুমি নক্ষত্রপুঞ্জ গিলে খাওয়া অদৃশ্য মহা’জাগতিক অলোকরশ্মীর ভীড়!
নারী _ _
তুমি হারিয়ে যাওয়া তীর্থের তরী!
তুমি চন্দ্র সূর্য দ্যাও পাড়ি!
তুমি আর ফেরো না
বাপের বাড়ী!
নারী _ _
তুমি ঈশ্বর নিয়তি গুপ্ত বিধির!
জীবন রীতি নীতির ব্যাক্তবীর!
হে-নারী _ _
তুমি আশীর্বাদ
সৃষ্টি’র সেবায় হয়েছে তোমার আবির্ভাব!
তাই’তো তোমায় বেসেছি ভালো!
ক্ষনজন্মে সর্বকুলে আলো তুমিই জ্বালো!
নারী _ _
তুমি শেষ জীবনে জরিয়ে থাকা মাধবীলতা!
তুমি অকৃত্রিম বন্ধুর বেশে পাশে থাকা
মরন যাএার শেষ প্রহর!
নারী _ _
তুমি’ও হবে সর্বশান্ত
অবেলার অবেলাতে জোড় ভাঙ্গা-পাঁজর হারা তীব্র যন্ত্রনার ভরাডুবি মৃত্যর পানশিতে!
হে-নারী _ _
আমি’ও যাবো মিশে!
পঁচা মাটির বিষের বিঁষে!
আত্মার মাঝে আত্মা রূপে!
আমাকে তুমি অবশ্যই খুঁজিবে..
শ্রদ্ধা জ্ঞাপন করি-হে নারী..!
