
জাভেদ মোস্তফা 🇧🇩
সাভারের আশুলিয়ায় চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আজ বৃহস্পতিবার তিনি নিজেই আশুলিয়ার কাঠগড়ার আলতাফ নগর সহ বিভিন্ন স্থানে চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে পুলিশ ও দলীয় নেতাকর্মীদের নিয়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। এসময় তিনি আশুলিয়ার আলতাফ নগর এলাকায় একটি নির্মানাধীন ভবন মালিকের কাছে ২০ লক্ষ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে পতিত আওয়ামী লীগ নেতা রুবেল মন্ডল ও বাবুল নামে দুই চাঁদাবাজকে হাতে নাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় তার বিরুদ্ধে অভিযোগ কারীরা উপস্থিত ছিলেন।
পরে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে সংসদ সদস্যের অভিযানের খবর পেয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এসময় তিনি ডা: দেওয়ান সালাউদ্দিন বাবু বলেন, চাঁদাবাজদের কোন দল নাই সে যেই দলেরই হোক তার বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হবে। তিনি বলেন তার নির্বাচনিপ্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতার প্রথম ১০০ দিনের মধ্যে এ ধরনের অভিযান চালিয়ে ক্রিমিনাল, চাঁদাবাজ, জমিদখলকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিজে থেকে অভিযান পরিচলনা করবেন। আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন দুই চাঁদাবাজের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।

