Monday, March 2, 2026
Homeজেলার খবরআগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী

আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী

আলোর যুগ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ছয় মাসের পরিকল্পনা জানতে চেয়েছেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষা-সংক্রান্ত বিষয়ে আলোচনার কথা জানিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের ডেকেছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ে আমরা কীভাবে কী গোছাচ্ছি। আগামী বৃহস্পতিবার আমাদের ক্যাবিনেট মিটিং আছে, সেখানে আমরা কী কী প্রেজেন্ট করবো-প্রধানমন্ত্রী ডিরেকশন দিয়েছেন মোটামুটি সব মন্ত্রণালয়কে যে, আমরা আগামী ছয় মাসের ভেতরে কী কী করবো, জনগণ কী কী দেখবে এবং আমরা যেন প্রত্যেকটা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি হই।

ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের জমা দিতে হবে আমরা কোন কোন গোলগুলো (লক্ষ্য) কতখানি বাস্তবায়নের টোটাল প্ল্যান এবং ছয় মাসে তার ভেতরে কী কী দৃশ্যমান হতে পারে। এগুলোর ডিরেকশন আরও শক্তভাবে এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আজকের মিটিংটা ছিল।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে নিয়ে কিছু আলোচনা হয়েছে। সামনে এসএসসি পরীক্ষা আছে। আরও কী কী আছে, যেগুলো নিয়ে আমাদের এখন ইমিডিয়েট অনেক কনসার্ন আছে, সেগুলো আমরা কিছু কিছু প্রধানমন্ত্রীর সঙ্গে শেয়ার করেছি। প্রধানমন্ত্রী আমাদের আবারও ওভারঅল যে শিক্ষা ও শিক্ষাঙ্গন নিয়ে তার ভিশন আছে, সেটার আলোকে আরও ইন্সট্রাকশন দিয়েছেন।

এগুলো আগামী ক্যাবিনেট মিটিংয়ে আমরা প্লেস করবো। ১৮০ দিনের যে অগ্রাধিকার, কী কী থাকছে-এমন প্রশ্নে তিনি বলেন, এগুলো বৃহস্পতিবার আমরা প্রেজেন্ট করবো, তারপর আপনাদের কাছেও নিশ্চয়ই নিয়ে আসবো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments