Thursday, February 26, 2026
Homeআন্তর্জাতিকদক্ষিণ কোরিয়াকে পুরোপুরি ধ্বংসের হুমকি দিলেন কিম

দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি ধ্বংসের হুমকি দিলেন কিম

আলোর যুগ প্রতিনিধিঃ দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণরূপে ধ্বংস’ করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত সপ্তাহ থেকে শুরু হওয়া রাজনৈতিক সম্মেলনে কিম আগামী পাঁচ বছরের জন্য তার সামরিক ও নীতিগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। তবে সিউলের প্রতি কঠোর অবস্থান নিলেও ওয়াশিংটনের সাথে আলোচনার সুযোগ এখনই নাকচ করেননি তিনি।

কিম জং উন জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার সাথে কোনো ধরনের সংলাপে বসার ইচ্ছা তার নেই। বরং তিনি দক্ষিণ কোরিয়াকে চিরস্থায়ী শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন। প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়ং এখন পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) এবং দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে ব্যবহারযোগ্য ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার আরও সমৃদ্ধ করার পরিকল্পনা করছে। কিমের মতে, সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির দ্রুত উন্নয়ন দেশটিকে একটি স্থায়ী পারমাণবিক শক্তির মর্যাদা দিয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সুর কিছুটা নরম রেখে তিনি বলেছেন, ওয়াশিংটন যদি পিয়ংইয়ংয়ের প্রতি তাদের শত্রুতামূলক নীতি পরিহার করে, তবেই পুনরায় স্থবির হয়ে থাকা আলোচনা শুরু হতে পারে। এদিকে সিউলের ইউনিফিকেশন মিনিস্ট্রি উত্তর কোরিয়ার এই মারমুখী অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছে। দক্ষিণ কোরিয়া বলছে, পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে আন্তঃকোরীয় সম্পর্ককে শত্রুতামূলক হিসেবে সংজ্ঞায়িত করা অত্যন্ত দুঃখজনক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments