Monday, February 16, 2026
Homeজাতীয়মঙ্গলবার দু’টি শপথগ্রহণ করবেন নতুন এমপিরা

মঙ্গলবার দু’টি শপথগ্রহণ করবেন নতুন এমপিরা

আলোর যুগ প্রতিনিধিঃ মঙ্গলবার অনুষ্ঠিত যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের (এমপি) শপথ পাঠ অনুষ্ঠান। এদিন দু’টি শপথ পাঠ করবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একটি সংসদ সদস্য হিসেবে, অপরটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক (উপসচিব) মো. এমদাদুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। শপথের আমন্ত্রণপত্র ইস্যু করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচিত সংসদ সদস্যদের কাছে শপথের আমন্ত্রণপত্র কোনও কারণবশত হস্তগত না হলে শপথ গ্রহণের দিন সংসদ ভবনের টানেলের অভ্যন্তরস্থ মূল প্রবেশপথে অবস্থিত ফ্রন্ট ডেস্ক থেকে সংগ্রহ করতে পারবেন। নির্বাচিত সংসদ সদস্যদের এনআইডি সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments