
জাভেদ মোস্তফা 🇧🇩
ঢাকার সাভারে আমিনবাজার এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।গতকাল রবিবার ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতে বীর (হেমায়েতপুর আর্মি ক্যাম্প) এর একটি টহল দল আমিনবাজার ট্রাফিক বক্স সংলগ্ন এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে সন্দেহজনকভাবে মাদক বিক্রির সময় এক ব্যক্তিকে আটক করে। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে কয়েকটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার কাছ থেকে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রয়ের সাথে জড়িত। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ক্রেতারা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। আটককৃত ব্যক্তির কাছ থেকে মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, নগদ ২,৫৭,৬২২/- টাকা (মাদক বিক্রির অর্থ বলে ধারণা করা হচ্ছে) এবং অপরাধমূলক তথ্য সংবলিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির নাম জহুরুল হোসেন (৬৫), পিতা: চান মিয়া, ঠিকানা: আমিনবাজার, ঢাকা। আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত সকল আলামত আইনগত ব্যবস্থার জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করেছে। জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে যাবে।
