
আলোর যুগ প্রতিনিধিঃ ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, একটি বিশেষ দল নানাভাবে নির্বাচনী প্রক্রিয়াকে বিতর্কিত করে ভোট বানচালের অপচেষ্টা চালাচ্ছে। সোমবার সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় জনসংযোগে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় নারীদের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো সুযোগ দেওয়া হবে না সতর্ক করে ইশরাক হোসেন বলেন, নারীদের অধিকার সমুন্নত রাখতে আমাদের দল কাজ করে যাবে। তিনি বলেন, যদি সেই দল রাষ্ট্র গঠনে সুযোগ পায় তাহলে নারীদের ঘরে বন্দি রেখে স্বাধীনতা হরণ করবে।
এছাড়া, বিএনপির এই প্রার্থী অভিযোগ করে বলেন, সেই বিশেষ দলের কিছু প্রার্থী ভোটার ও প্রতিপক্ষকে নানাভাবে হুমকি দিচ্ছেন, যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে চরমভাবে বিঘ্নিত করছে। এ সময় সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ভোটাধিকার রক্ষার আহ্বান জানান ইশরাক হোসেন।
