Sunday, February 1, 2026
Homeজেলার খবর১২ তারিখ বাঁক পরিবর্তনের দিন: জামায়াত আমির

১২ তারিখ বাঁক পরিবর্তনের দিন: জামায়াত আমির

আলোর যুগ প্রতিনিধিঃ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতি কঠিন বাঁকে দাঁড়িয়ে আছে। ১২ তারিখ বাঁক পরিবর্তনের দিন। আল্লাহ তায়ালার গোলামি যারা করে তারা কালো মেঘ দেখলে ভয় পায় না। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে শেরপুরে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা এমন একটি দেশ চাই যেখানে তুচ্ছ শান্তির জন্য হানাহানি হবে না, নোংরা ঘটনা ঘটবে না। রাজনীতির নাম যদি মানুষ খুন হয় সেই রাজনীতি আমরা ঘৃণা করি।

এদিকে, গত ২৮ জানুয়ারি বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়। আজ দুপুরে রেজাউল করিমের কবর জেয়ারত করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments