Monday, February 23, 2026
Homeআন্তর্জাতিক২১শের প্র‍ত্যাশা : রক্তের অক্ষরে লেখা

২১শের প্র‍ত্যাশা : রক্তের অক্ষরে লেখা


ফায়জুন্নেসা চৌধুরী

২১শের প্র‍ত্যাশা

রক্তের অক্ষরে লেখা, ভাষার প্রথম বাণী
সালাম, বরকত, রফিক, জব্বার…
নাম শুনে জাগে আজও সাহসের ধ্বনি।

পাথর ভেঙে জাগে আজ বর্ণমালার গান।
মায়ের ভাষা বাঁচে তবু রাখি বাংলার মান।

নতুনের কাছে চাই দৃঢ় চিন্তার আলো,
মিথ্যারা ধুলোয় মিশে হয়ে যাক সব ভালো।
বর্ণে বর্ণে জ্ঞান জাগুক, মননেও হোক তাই,
ঘৃণার দেশে মানবতার ধ্রুবতারাই পাই।

যে ভাষায় শিখি প্রেম, সে ভাষায় করি ঘর,
ন্যায়ের কাছে মাথা নত, সত্যের কাছে স্বর।
সে ভাষায় হোক বিজ্ঞান,সাহিত্যের সম্ভার।
দুর্নীতির দেয়াল ভাঙে আসুক স্বচ্ছ উচ্চার।

২১শে ফেব্রুয়ারি শেখায় এই চিরন্তন মান,
ভাষা মানে মানুষ হওয়া, মানুষ মানে টান।

Fayazunnesa Chowdhury

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments