Monday, March 23, 2026
Homeজাতীয়সাভার ও জামগড়া আর্মি ক্যাম্প এর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ী সহ...

সাভার ও জামগড়া আর্মি ক্যাম্প এর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ী সহ ৪ জনকে আটক করেছে যৌথবাহিনি।

জাভেদ মোস্তফা 🇧🇩

সাভার ও জামগড়া আর্মি ক্যাম্প এর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ী সহ ৪ জনকে আটক করেছে দুই ক্যাম্প এর যৌথবাহিনি।

জামগড়া আর্মি ক্যাম্প:
কেরানীগঞ্জ আর্মি ক্যাম্প কর্তৃক ইকুরিয়া বেপারী পাড়া এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ১ জনকে আটক করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুখ্যাত সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য মোঃ আরমান-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বাসা তল্লাশি করে দেশীয় ও বিদেশি মদের বোতল, ফেন্সিডিল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। যে সব পন্য উদ্ধার করা হয় :-১। ফেনসিডিল- ১৩ পিস।২। ইম্পিরিয়াল হুইস্কি- ৫০ পিস। ৩। বিদেশি মদ- ২০ পিস।
এ সময় দেশীয় অস্ত্রের সংখ্যা নিম্নরূপ:
১। রামদা – ০২টি ২।কাঁচি – ০১টি ৩। চপাতি – ০২টি ৪। হাসুয়া – ০২টি ৫। চাইনিজ কুড়াল – ০১টি ৬। কুড়াল – ০১টি ৭। মডার্ন আয়রন স্টিক (লোহার লাঠি/রড) – ০১টি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করে।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকব।

জামগড়া আর্মি ক্যাম্প:

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প।অদ্য ০৫ই ফেব্রুয়ারি ২০২৬ইং তারিখ সকাল আনুমানিক ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত হেমায়েতপুর আর্মি ক্যাম্প এর একটি টহল দল রাজফুলবাড়িয়া এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে তেঁতুলঝোড়া প্রাথমিক বিদ্যালয়ের নিকট তিনজন ব্যক্তিকে গাজা সেবনরত অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিয়মিত গাঁজা সেবনকারী এবং গাঁজা ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে পাশের একটি দোকান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক ব্যবসার সঙ্গে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— ৩০ পট গাঁজা, ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ০৭ পিস অ্যাকুয়ামারিনা ডায়মন্ড, নগদ ২৫,৩৮৪ টাকা (মাদক বিক্রির সন্দেহজনক অর্থ), ভারতীয় ভিসাসহ ০২টি পাসপোর্ট, ১৩টি চেক বই, গাঁজা ওজনের মেশিন, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, রেজিস্টার, মোবাইল ফোন, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক উপকরণ

আটককৃত ব্যাক্তিদের নামঃ
১। মো: সেলিম (৩০) পানপাড়া, তেঁতুলঝোড়া, সাভার।২। বাবু (৪০) পানপাড়া, তেঁতুলঝোড়া, সাভার। ৩। জুয়েল (৪০) পানপাড়া, তেঁতুলঝোড়া, সাভার।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও সাভার থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। অভিযানের পর আটককৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত সকল আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।সেনাবাহিনী সর্বদা মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments