
মানিকগঞ্জের স্বনামধন্য আইনজীবী তমিজুদ্দিন আহমেদ (তারামিয়া) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ তারিখে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম তমিজুদ্দিন আহমেদ পেশাগত জীবনে দীর্ঘ সময় মানিকগঞ্জ কোর্টে একজন সুনামধন্য আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৫-৮৬ সালে মানিকগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর পিতা তাজিমুদ্দিন আহমেদ টানা প্রায় ৩৪ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে এলাকায় বিশেষ সুনাম অর্জন করেন।
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী পামেলা আখতার এবং তিন পুত্র—ইসতিয়াক আহমেদ (সিনিয়র অফিসার, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড),
ইমতিয়াজ আহমেদ এবং ইফতেখার আহমেদসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, ইসতিয়াক আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৩৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।মরহুম এর পুএ বধু ইশতিয়াক আহমেদের স্ত্রী ফায়াজুন্নেসা চৌধুরী ড্যাফোডিল ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির
ডিপার্টমেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর শিক্ষক এবং জাতীয় দৈনিকের কলামিস্ট লেখক।
শুক্রবার বাদ জুমা মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার সারাশিন গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
:- আলোর যুগ
