Monday, March 23, 2026
Homeক্রিকেটবিশ্বকাপের আগে শ্রীলঙ্কার স্কোয়াডে বড় পরিবর্তন

বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার স্কোয়াডে বড় পরিবর্তন

আলোর যুগ স্পোর্টসঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সহ-আয়োজক দেশটির প্রাথমিক দল থেকে চূড়ান্ত স্কোয়াডে এসেছে একাধিক পরিবর্তন।ঘোষিত স্কোয়াডে আবারও জায়গা পেয়েছেন কামিন্দু মেন্ডিস। পাশাপাশি দলে অন্তর্ভুক্ত হয়েছেন ধনঞ্জয় ডি সিলভা। ২৩ বছর বয়সী ব্যাটার পাভন রথনায়েকেও সুযোগ দিয়েছে নির্বাচকরা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে কাঁধে চোট পাওয়া পেসার এশান মালিঙ্গাও স্কোয়াডে রয়েছেন। তবে বাদ পড়েছেন বোলার প্রমোদ মাদুশান।

স্কোয়াডে আরেক নতুন মুখ পাভন রথনায়েকে। গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হলেও এক ম্যাচ পরই বাদ পড়েছিলেন তিনি। বোলিং বিভাগে শ্রীলঙ্কার খুব একটা দুশ্চিন্তা নেই। পেস আক্রমণে থাকছেন দুশ্মন্ত চামীরা, মাথিশা পাথিরানা ও এশান মালিঙ্গা, যদিও মালিঙ্গার ফিটনেস নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। স্পিন বিভাগে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহীশ থীকশানার নেতৃত্বে আছেন ওয়েলালাগে, আসালঙ্কা ও কামিন্দু। গ্রুপ ‘বি’-তে থাকা শ্রীলঙ্কার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান ও জিম্বাবুয়ে।

গ্রুপের চারটি ম্যাচই হবে ঘরের মাঠে। ৮ ফেব্রুয়ারি প্রেমাদাসা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে শ্রীলঙ্কা। এরপর ১২ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে ওমান, ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও ১৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের মুখোমুখি হবে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার স্কোয়াড

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসানকা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, চারিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, জেনিথ লিয়ানাগে, পাভন রথনায়েকে, ডুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহীশ থীকশানা, দুশ্মন্ত চামীরা, মাথিশা পাথিরানা, ইশান মালিঙ্গা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments