Saturday, February 21, 2026
Homeজেলার খবরখালেদা জিয়ার মৃত্যুতে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর শোক

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর শোক

আলোর যুগ প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কংগ্রেস নেতা এই শোক জানান।

এক্স পোস্টে রাহুল লিখেছেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের পথচলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।” তিনি আরও লিখেছেন, “আমি তার শোকসন্তপ্ত পরিবার, সমর্থক এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments