Monday, March 2, 2026
Homeআন্তর্জাতিকইরানের ১৩১টি শহর আক্রান্ত, নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৫০

ইরানের ১৩১টি শহর আক্রান্ত, নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৫০

আলোর যুগ প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের ১৩১টি শহর আক্রান্ত হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা ৫৫০ জন ছাড়িয়ে গেছে। সোমবার এ তথ্য জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি।

দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এখন পর্যন্ত ইরানের ১৩১টি শহর মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা ৫৫০ জন ছাড়িয়ে গেছে।

রেড ক্রিসেন্ট সোসাইটি আরও জানিয়েছে, রেড ক্রিসেন্টের মানবিক মিশনের নেতৃত্বে ত্রাণ ও উদ্ধার তৎপরতা বিরতিহীনভাবে চলছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল উপস্থিত রয়েছে এবং দেশজুড়ে ১ লাখেরও বেশি উদ্ধারকর্মী পূর্ণ সতর্কাবস্থায় রয়েছেন।

বর্তমানে মানবিক সেবা, সহায়তা এবং মনস্তাত্ত্বিক সমর্থন প্রদানের জন্য প্রায় ৪০ লাখ স্বেচ্ছাসেবকের একটি নেটওয়ার্ক প্রস্তুত রাখা হয়েছে বলে সংস্থাটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments