Tuesday, March 10, 2026
Homeআন্তর্জাতিকইরানের আরেকটি স্কুলে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাত

ইরানের আরেকটি স্কুলে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাত

আলোর যুগ প্রতিনিধিঃ ইরানের আরেকটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সংবাদ সংস্থা মেহের নিউজ এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মধ্যাঞ্চলীয় শহর খোমেইনের হাফেজ খোমেইনি স্কুলে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ওই স্কুল ও আশপাশের বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রের আঘাতে স্কুল সংলগ্ন আবাসিক এলাকা বিধ্বস্ত হয়ে গেছে।

এর আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭০ শিশু শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া যায়। ওই ঘটনার সুষ্ঠু তদন্তের ক্রমবর্ধমান দাবির মধ্যেই খোমেইনের স্কুলে নতুন এই হামলার ঘটনা ঘটল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments