Wednesday, April 1, 2026
Homeআন্তর্জাতিকআসো, আমরা অপেক্ষা করছি, মার্কিন বাহিনীকে ইরানের হুঁশিয়ারি

আসো, আমরা অপেক্ষা করছি, মার্কিন বাহিনীকে ইরানের হুঁশিয়ারি

আলোর যুগ প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির ব্যাপক বিস্তারের প্রেক্ষাপটে ওয়াশিংটনকে সরাসরি যুদ্ধের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তেহরান। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’ প্রকাশিত একটি ভিডিওতে মার্কিন সেনাদের পরাজিত করার ঘোষণা দেয়া হয়েছে। মাত্র ৫৯ সেকেন্ডের সেই টানটান উত্তেজনার ভিডিওতে ইরানি স্পেশাল ফোর্সের কমান্ডোদের রণপ্রস্তুতির খণ্ডচিত্রের সাথে একটি কড়া বার্তা প্রচার করা হয়েছে, ‌‘এসো, আমরা তোমাদের জন্যই অপেক্ষা করছি।’

ভিডিওটিতে দেখা যায়, পূর্ণ সামরিক সাজে ইরানি সেনারা বিভিন্ন যুদ্ধকালীন মহড়া দিচ্ছে এবং দুর্গম পাহাড়ী অঞ্চলে অগ্রসর হচ্ছে। এর পাশাপাশি একটি বড় আকারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যান থেকে রকেট নিক্ষেপ এবং পরবর্তী বিস্ফোরণের দৃশ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে।

তেহরানের এই ভিডিওটি এমন এক সময়ে সামনে এলো যখন পেন্টাগন ইরানে সম্ভাব্য স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে গুঞ্জন উঠেছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সংঘাত আরও বাড়ানোর সিদ্ধান্ত নেন, তবে দীর্ঘমেয়াদী সামরিক পদক্ষেপের অংশ হিসেবে বিশেষ বাহিনী এবং পদাতিক ইউনিটের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ঝটিকা অভিযান চালানো হতে পারে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়েছে মূলত প্রেসিডেন্ট ট্রাম্পকে রণক্ষেত্রে কৌশলী সুবিধা দেওয়ার জন্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments